• বাণিজ্য

    চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ

      প্রতিনিধি 9 February 2026 , 12:43:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মালয়েশিয়া থেকে কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের উপকূলে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে থাইল্যান্ডের ফুকেট উপকূলের কাছে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে।

    বিজ্ঞাপন

    ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি সিলয়েড আর্ক’। জাহাজটির দৈর্ঘ্য ১১৫ মিটার। জাহাজটিতে বাংলাদেশি আমদানিকারকদের মোট ২৯৭ একক কনটেইনার পণ্য ছিল। জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর দুই দিনের মধ্যেই থাইল্যান্ড উপকূলের কাছে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

    বাংলাদেশে জাহাজটির স্থানীয় এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশের ব্যবস্থাপক মো. মুকুল হোসেন বলেন, ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি হঠাৎ কাত হয়ে পড়ে এবং একপর্যায়ে ডুবে যায়। পরিস্থিতি বিবেচনায় জাহাজের ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

    ‘দুর্ঘটনার পরপরই নিকটবর্তী একটি মাছ ধরার নৌযান এবং থাই নেভির একটি উদ্ধারকারী দল দ্রুত উদ্ধারকাজ শুরু করে। এতে জাহাজে থাকা ১৬ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া নাবিকদের ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:43 PM চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ 12:33 PM রাজধানীর ৭ কলেজকে একত্র করে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি 12:04 PM থাইল্যান্ডে বিশাল জয় আনুতিনের, ‘হ্যাঁ’ ভোটের জয় 11:41 AM বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান 11:25 AM সন্ধায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান 11:09 AM নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ 11:00 AM পরীমনিকে মুঠোফোনে হত্যার হুমকি 10:39 AM নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা 8:25 PM ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১ হাজার ৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ 8:06 PM ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে বন্ধ থাকবে দোকান-বিপণীবিতান