...
  • আইন-আদালত

    নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন সিইসি: আইন উপদেষ্টা

      প্রতিনিধি 5 February 2026 , 5:59:25 প্রিন্ট সংস্করণ

    আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না-সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের। তাই প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি থেকে মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন। না হলে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচনের ৩ দিন পর শপথ পাঠ করাতে পারবেন।
    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    আসিফ নজরুল বলেন, আমাদের সামনে দুটি অপশন আছে। রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াতে পারবেন। উদাহরণ হিসেবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। এটা যদি না হয়, তাহলে আমাদের যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনিই শপথ পড়াবেন। সে ক্ষেত্রে একটা সমস্যা আছে, ৩ দিন অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করতে চাই না, আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই।

    আইন উপদেষ্টা বলেন, ‘বর্তমান সংবিধান অনুযায়ী নতুন যারা সংসদ সদস্য হবেন ১২ ফেব্রুয়ারি ইলেকশনের পর তাদের শপথ পাঠ করানোর কথা হচ্ছে স্পিকারের। স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। তারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় তাদের দ্বারা শপথ পাঠ করানোর সুযোগ আছে বলে আমি মনে করি না’।

    অপরদিকে, বিষয়টি নিয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করে, একই সঙ্গে আইনটাও দেখা হবে। এরপর চূড়ান্ত পর্যায়ে প্রধান উপদেষ্টাকে তার অভিমত জানানো হবে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:59 PM নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন সিইসি: আইন উপদেষ্টা 3:12 PM রাজধানীতে একই বাসা থেকে সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার 2:43 PM চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে নৌ উপদেষ্টা 2:39 PM উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত 2:36 PM ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানান উপদেষ্টা আসিফ নজরুল 2:32 PM দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট 2:23 PM ‘দ্বীনের পথে’ চলতে অভিনয় ছাড়লেন নওবা 2:14 PM বঙ্গভবনের কর্মী গ্রেপ্তারের বিষয়ে যা জানাল ডিবি 2:07 PM পোশাক খাতের সংকট মোকাবিলায় সরকারের সহযোগিতা চায় বিজিএমইএ 1:59 PM আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.