• রাজনীতি

    ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে, তা প্রতিরোধ করতে হবে: তারেক রহমান

      প্রতিনিধি 2 February 2026 , 6:35:45 প্রিন্ট সংস্করণ

    যশোরে নির্বাচনী জনসভায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নতুন গল্প শুনছি ইদানিং, এবার নাকি ভোট গণনায় অনেক বেশি সময় লাগবে। কেউ যদি ভোট গণনা করতে দেরি হবে, এমন উছিলা দিয়ে সুযোগ নিতে চায়, আপনাদের তা প্রতিরোধ করতে হবে’। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

    তারেক রহমান বলেন, ‘এই দেশের মানুষ গত একযুগের ও বেশি ভোট দিতে পারেননি। কিন্তু ভোট দেয়ার যে অভিজ্ঞতা তাদের নেই, তা না। ১৯৯১ সাল এবং ৯৬ ও ২০০১ সালেও তারা ভোট দিয়েছিলেন। ভোট গণনা করতে কেমন সময় লাগে, বাংলাদেশের মানুষের সে ধারণা আছে’।

    জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘একটি দল ৫ আগস্টের পর মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছেন এবং মা-বোনদের ঘরে বন্দি করতে চায়। তারা এনআইডি নম্বর ও বিকাশ নম্বর নিচ্ছে। তাহলে অসৎ প্রস্তাব দিয়ে তারা কীভাবে সৎ লোকের শাসন কায়েম করবে’।

    বিএনপি’র চেয়ারম্যান বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কী চোখে দেখবেন তা বলছেন, অথচ গত রাতে সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যে দল নারীদের নিয়ে এমন আপত্তিকর কথা বলে তারা ক্ষমতায় গিয়ে ভালো কিছু দিতে পারবে না। তাদের চরিত্র ধরা পড়ে যাওয়ায় জনগণের সামনে অ্যাকাউন্ট হ্যাকের জল-জ্যান্ত মিথ্যা বলছে।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, নারীদের শিক্ষিত করে তুলতে বেগম জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, এবার খালেদা জিয়ার দল সরকার গঠন করতে পারলে মা-বোনদের হাতে ফ্যামিলিকার্ড পৌঁছে দেয়া হবে। বিগত সরকারের মতো আমি-ডামি আর নিশিরাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ কোনো সুযোগ নিতে চায়, তাদের প্রতিহত করতে হবে।

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত সেই উলাসী খালসহ এ অঞ্চলের খাল-বিল পুনঃখনন এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সব প্রকল্প নেয়া হবে। বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিম ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্র সম্মানী দেবে, এ ছাড়াও সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়বে।

    উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে যশোরের ফুলকে বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়া হবে। এ অঞ্চলের চিনি শিল্পগুলো্র চালু করা হবে’। অপরদিকে, নির্বাচনী সমাবেশ শেষে জুলাই আহত যুদ্ধা এবং শহীদদের বাবা-মায়ের সঙ্গে কুশল বিনিময় করেন।

    যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসনে খোকনের পরিচালনায়-সভায় বক্তৃতা করে-বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:35 PM ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে, তা প্রতিরোধ করতে হবে: তারেক রহমান 5:59 PM বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও তার স্ত্রীসহ আটক ৪ 5:48 PM টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটে আইসিসির জরুরি সভা 5:25 PM বাড়ল এলপি গ্যাসের দাম, বিক্রি হবে ১ হাজার ৩৫৬ টাকায় 5:24 PM ২০২৫ সালে উদ্বেগজনক হারে রাজনৈতিক সহিংসতা বেড়েছে: টিআইবি 5:18 PM ব্যাংকের জন্য ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা 5:05 PM জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে, বাংলাদেশ- ভারতকে আমন্ত্রণ জানিয়েছে 4:56 PM পে-স্কেল বাস্তবায়নের দাবিতে, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মসূচি 4:39 PM দুই মামলায় শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড 4:33 PM প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, ৯০ বছর বয়সি দালাই লামা