• অর্থনীতি

    ব্যাংকের জন্য ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা

      প্রতিনিধি 2 February 2026 , 5:18:01 প্রিন্ট সংস্করণ

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত সোনালী ব্যাংকের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’ তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকগুলোকে এখন থেকেই স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করেছে, তবে দীর্ঘমেয়াদী সংস্কার ও আগামীর সংকট উত্তরণের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপরই বর্তাবে।

    অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘খেলাপি ঋণ কমাতে ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক এবং সাহসী হতে হবে। এ ছাড়াও ব্যাংকগুলোকে অবশ্যই ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে এবং খেলাপি ঋণ আদায়ে দ্বিধা না করে সাহসী ভূমিকা রাখতে হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:18 PM ব্যাংকের জন্য ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা 5:05 PM জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে, বাংলাদেশ- ভারতকে আমন্ত্রণ জানিয়েছে 4:56 PM পে-স্কেল বাস্তবায়নের দাবিতে, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মসূচি 4:49 PM বাড়ল এলপি গ্যাসের দাম, বিক্রি হবে ১ হাজার ৩৫৬ টাকায় 4:39 PM দুই মামলায় শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড 4:33 PM প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, ৯০ বছর বয়সি দালাই লামা 4:25 PM ‘দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট’ 4:19 PM ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি, কমবে পাল্টা শুল্ক 4:16 PM ‘জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়’ 4:10 PM যারা নারীদের অসম্মান করে, তারা জনদরদি হতে পারে না: খুলনায় তারেক রহমান