• Uncategorized

    ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি, কমবে পাল্টা শুল্ক

      প্রতিনিধি 2 February 2026 , 4:19:50 প্রিন্ট সংস্করণ

    ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি, কমবে পাল্টা শুল্ক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত বিদ্যমান ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও কমবে বলে জানিয়েছেন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রোববার (১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শুল্ক ইস্যুতে আগামী ৯ তারিখ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ।

    বিজ্ঞাপন

    এই চুক্তির ফলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে বিদ্যমান শুল্কহার হ্রাস পাবে। বাণিজ্য সচিব আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে দাম, সরবরাহসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। তবে এই চুক্তির আওতায় কোনো যুদ্ধবিমান কেনা হচ্ছে না। অপরদিকে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    তিনি জানান, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বাংলাদেশ নিজেও ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। পাশাপাশি শুল্ক সুবিধা পাওয়া অন্যান্য দেশগুলোর সঙ্গেও এ ধরনের চুক্তির উদ্যোগ নেয়া হয়েছে।
    এ ছাড়াও আগামী ৬ তারিখ জাপানের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:05 PM ঈদ যাত্রা: গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, মানুষের চরম দুর্ভোগ 6:54 PM অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা লেনদেনের অভিযোগে, ভাটারা থানার ওসি বদলি 6:30 PM ঢাকা উত্তর সিটির প্রধান ঈদ জামাত, রাজধানীর পুরানো বাণিজ্যমেলার মাঠে 6:26 PM চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরো ৩টি জ্বালানিবাহী জাহাজ 5:38 PM উত্তরায় শপিং কমপ্লেক্স ভাঙচুর মামলা: ১১ আসামির ২ দিনের রিমান্ড 5:26 PM জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 5:14 PM ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ 5:02 PM ‘২৫ মার্চের মধ্যে শেরপুর ও বগুড়ায় সকল পোস্টাল ব্যালট পাঠানো হবে’ 4:51 PM গুলশান বাসভবন থেকে-ঈদ ছুটিতে জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী 4:41 PM বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: ৯টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক