• জাতীয়

    দেশে ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে, পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি

      প্রতিনিধি 31 January 2026 , 5:48:09 প্রিন্ট সংস্করণ

    দেশে ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে, পোস্টাল ব্যালট প্রেরণ করেছে ইসি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে `পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধনকারী সারাদেশের ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট প্রেরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৩১ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এসব তথ্য জানিয়েছেন।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, শনিবার বেলা সাড়ে সকাল ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে এসব ভোটারের কাছে ব্যালট প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৩৬৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। আর ৪ হাজার ৯০২ জন ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে। অপরদিকে, ২ হাজার ৩৯৪ জন ভোটার তার ব্যালট পেপার পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দিয়েছেন।

    ইসি’র দেয়া তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে। ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী।

    সালীম আহমাদ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে ও প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:49 PM “লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে আচরণ মালিকের মতো” 5:48 PM দেশে ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে, পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি 5:20 PM গরুর মাংসের স্পাইসি কাবাব তৈরির রেসিপি 4:30 PM মানবিক দৃষ্টান্ত: মরদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক 4:20 PM রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৫২১ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 4:10 PM তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ 3:38 PM আসন্ন নির্বাচনের জন্য ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসবে 3:33 PM “ধানের শীষের পক্ষে জনগণের আরও বেশি সমর্থন আদায় করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে” 3:19 PM মোবাশ্বের আলমের ভাগ্য নির্ধারণ রোববার 2:10 PM পশ্চিমবঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান