• বিনোদন

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩: শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী নিশো ও পুতুল

      প্রতিনিধি 30 January 2026 , 6:46:55 প্রিন্ট সংস্করণ

    শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী নিশো ও পুতুল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। শ্রেষ্ঠ ছবিসহ মোট ২৮টি ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীদের তাদের কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হবে। এর বাইরে চলচ্চিত্র অঙ্গনের প্রয়াত দু’জন বিশিষ্ট ব্যক্তি পাবেন আজীবন সম্মাননা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা-১ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, আজীবন সম্মাননা প্রাপ্ত প্রয়াত দুই চলচ্চিত্র ব্যক্তিত্ব হচ্ছেন-চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু।

    এ ছাড়া-২০২৩ সালের জন্য ২৮ ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন-শ্রেষ্ঠ চলচ্চিত্র: সাঁতাও (এ ছবির জন্য পুরস্কার পাবেন কেএম হালিমুজ্জামান তথা খন্দকার সুমন); শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র: মরিয়ম (এ ছবির জন্য পুরস্কার পাবেন চৈত্রালী সমদ্দার); শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: লীলাবতী নাগ: দ্য রেবেল (এ ছবির জন্য পুরস্কার পাবেন এলিজা বিনতে এলাহী) ও শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: কেএম হালিমুজ্জামান তথা খন্দকার সুমন (ছবি-সাঁতাও);

    বিজ্ঞাপন

    আর, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে: আফরান নিশো (ছবি-সুড়ঙ্গ); শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে: আইনুন নাহার তথা আইনুন পুতুল (ছবি-সাঁতাও); শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে: মনির আহাম্মেদ শাকিল (ছবি- সুড়ঙ্গ); শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে: নাজিয়া হক অর্ষা (ছবি-ওরা সাত জন); শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে: খন্দকার রশিদ আহমেদ তথা আশীষ খন্দকার (ছবি- অ্যাডভেঞ্চার অব সুন্দরবন); শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে: শহীদুজ্জামান সেলিম (ছবি-সুড়ঙ্গ); শ্রেষ্ঠ শিশু শিল্পী: মো. লিয়ন (ছবি-আম কাঁঠালের ছুটি); শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: আরিফ হাসান আনাইরা খান (ছবি-আম কাঁঠালের ছুটি);

    অপরদিকে, শ্রেষ্ঠ সংগীত পরিচালক: মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন তথা ইমন চৌধুরী (ছবি-অ্যাডভেঞ্চার অব সুন্দরবন); শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: হাবিবুর রহমান (ছবি-লাল শাড়ি); শ্রেষ্ঠ গায়ক: বালাম-গানের কথা: ও প্রিয়তমা … (ছবি-প্রিয়তমা); শ্রেষ্ঠ গায়িকা: অবন্তী দেব সিঁথি-গানের কথা: গোটা পৃথিবীতে খুঁজো … এ গা ছুঁয়ে বলো … (ছবি-সুড়ঙ্গ); শ্রেষ্ঠ গীতিকার: সোমেশ্বর অলী-গানের কথা: ঈশ্বর (ছবি-প্রিয়তমা); শ্রেষ্ঠ সুরকার: প্রিন্স মাহমুদ গানের কথা: ঈশ্বর (ছবি-প্রিয়তমা);

    এ ছাড়াও, শ্রেষ্ঠ কাহিনিকার: ফারুক হোসেন (ছবি-প্রিয়তমা); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: নিয়ামুল মুক্তা (ছবি-রক্তজবা); শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: যৌথভাবে রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (ছবি-সুড়ঙ্গ); শ্রেষ্ঠ সম্পাদক: মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু (ছবি-ওরা সাত জন); শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: শহীদুল ইসলাম (ছবি-সুড়ঙ্গ); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: সুমন কুমার সরকার (ছবি-সুড়ঙ্গ); শ্রেষ্ঠ শব্দ গ্রাহক: সুজন মাহমুদ (ছবি-সাঁতাও); শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: বীথি আফরীন (ছবি-সুড়ঙ্গ) এবং শ্রেষ্ঠ মেক-আপ ম্যান: সবুজ (ছবি-প্রিয়তমা)।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:58 PM ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল 12:40 PM ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ 12:31 PM ১০ বছরের পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব 12:19 PM আজ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ 11:54 AM অনলাইনেও ক্লাস নেওয়ার চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী 11:41 AM বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি আজ! লক্ষ দ্বিতীয় স্থান 11:21 AM হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন 6:58 PM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি 6:06 PM দেশের ম্যাচ রেফারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য সাইমন টফেলের 5:51 PM নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে রাতে প্রধানমন্ত্রীর বৈঠক