• রাজনীতি

    আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

      প্রতিনিধি 29 January 2026 , 10:56:12 প্রিন্ট সংস্করণ

    নির্বাচনী সমাবেশে তারেক রহমান। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি রাজশাহী ও নওগাঁয় নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন। রাজশাহী থেকে বগুড়া যাওয়ার পথে কয়েকটি পথসভায়ও অংশ নেবেন তিনি। রাতে নিজ জেলা বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান।

    বিজ্ঞাপন

    এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি। মহানগরের মাদ্রাসা মাঠে তৈরি করা হচ্ছে বিশাল সমাবেশ মঞ্চ। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছেন দলটির নেতাকর্মীরা।

    সফর উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বুধবার সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির স্থানীয় নেতারা। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর সমাবেশে তিনটি জেলার মোট ১৩ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

    রাজশাহীর কর্মসূচি শেষে তিনি নওগাঁ হয়ে বগুড়ায় যাবেন। খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রথম রাজশাহীতে কোনো কর্মসূচিতে যোগ দিচ্ছেন সম্প্রতি বিএনপির হাল ধরা তারেক রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:56 AM আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান 10:40 AM শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ 10:27 AM ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ 8:53 PM খালেদা জিয়ার প্রতি ভারতের জাতীয় সংসদ অধিবেশনে শ্রদ্ধা 8:50 PM বিএনপি জয়ী হলে পানি ও গ্যাসের সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান 8:39 PM অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা: মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন 8:01 PM চট্টগ্রামের-রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু 7:50 PM নোয়াখালীতে বিএনপি’র ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার 7:31 PM এবার ইরানে হামলা হবে-আগের চেয়েও বড়, ট্রাম্পের হুমকি 7:16 PM তারেক রহমানের প্রতি আশা দেখতে পাচ্ছে জনগণ: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল