• জাতীয়

    রাষ্ট্রপতি ভোট দেবেন পোস্টাল ব্যালটে

      প্রতিনিধি 27 January 2026 , 1:47:31 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দ্বাদশ সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে ইতোমধ্যে নির্বাচন কমিশনের যোগাযোগ হয়েছে জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ মঙ্গলবার বলেছেন, “মহামান্য রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    নিবন্ধনের পর ডাকযোগে রাষ্ট্রপ্রধানের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে বলে জানান ইসি সচিব আখতার।

    সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি; তবে সেটা প্রথাগত পদ্ধতি ছিল।

    বিজ্ঞাপন

    এবারই নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে অনলাইনে নিবন্ধন সেরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ মিলছে।

    আগের নির্বাচনে নিজের নির্বাচনি এলাকা পাবনায় না যাওয়ার ব্যাখ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিলেন, “আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে ওখানে যাই, তাহলে ভোটের দিন আমার ভোটকেন্দ্রটিসহ পুরো পাবনা জেলাতেই একটা প্রভাব পড়বে আমার নিরাপত্তার কারণে।

    “সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে হয়তবা একটু বিড়ম্বিত হবে, একটু বাধার সম্মুখিন হবে। হয়ত কিছুক্ষণের জন্য। আমার সচেতন বুদ্ধি বলে, এই ক্ষেত্রে আমার এলাকায় গিয়ে ভোট দেওয়া, সাধারণ ভোটারদের বিঘ্নিত করা আমার উচিৎ হবে না।”

    এবার দেশে ও প্রবাসে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল অ্যাপে নিবন্ধন করেছেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:13 PM সামনে দ্রব্যমূল্য আরও বাড়বে, এসব সয়েই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল 3:48 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 3:32 PM আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা 3:16 PM মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন ডা. জুবাইদা রহমান 3:03 PM দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই 2:48 PM চেলসির বয়সভিত্তিক দলে জাইমা রহমানের সুযোগ পাওয়ার খবর; কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী 1:18 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 1:05 PM নিউইয়র্কে রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ, আহত ৪ 12:59 PM ঈদের পরে কী খাবেন? 12:52 PM পাবনায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১