• রাজনীতি

    সত্যের পক্ষে ছিলাম বলেই……মুক্ত বাতাস পেয়েছি: মির্জা ফখরুল

      প্রতিনিধি 25 January 2026 , 5:47:44 প্রিন্ট সংস্করণ

    সত্যের পক্ষে ছিলাম বলেই……মুক্ত বাতাস পেয়েছি: মির্জা ফখরুল। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৫ বছর আমাদের ওপর বহু জুলুম নির্যাতন গেছে। আল্লাহর হুকুমে রাস্তা ছাড়ি নাই। সত্যের পক্ষে ছিলাম বলেই-২৪ এর আন্দোলনের পর আমরা একটা মুক্ত বাতাস পেয়েছি। আমাদের লক্ষ্য একটা-এই দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবই। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি’।

    রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী।

    তিনি বলেন, ‘ঠাকুরগাঁ সদর থানায় আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার মামলা হয়েছে। কিন্তু কেউ দমে যায়নি, কেউ আওয়ামী লীগে যায়নি। কারণ আমরা সঠিক পথে ছিলাম, সত্যের পক্ষে ছিলাম। আমাদের ছেলেদের ওপর দিয়ে অনেক জুলুম হয়ে গেছে। এমন কোনো মামলা নেই যে দেয়া হয়নি। আমার বিরুদ্ধে একশও বেশি মামলা হয়েছে। ১১ বার জেলে গেছি। সাড়ে ৩ বছর জেল খেটেছি’।

    বিজ্ঞাপন

    বিএনপি’র মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন রাতে একটু আরাম করে ঘুমাতে পারে। আগে কেউ ঘরে ঘুমাতে পারতো না। পুলিশের ভয়ে, খোলা মাঠে ঘুমাতো। এখন আমাদের দায়িত্ব সুন্দর একটা দেশ তৈরি করা। ভালো দিন তৈরি করা। পাল্টা মামলা বাজি না করা। ওরা মামলা বাজি করেছে বলে আমরা যে পাল্টা মামলাবাজি করব সেটা যেন না হয়’।

    ‘আমাদের নেত্রী (সদ্য প্রয়াত) বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন কোন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, হিংসা নয়। আসুন আমরা সকলের সাথে ভালোবাসা দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করি। এগুলা বললে আবার কিছু কিছু মানুষ সোস্যাল মিডিয়ায় বলে আমরা নাকি আপোষ করেছি। এটা আপোষ নয়, এটা হচ্ছে ভ্রাতৃত্ববোধের নতুন সমাজ তৈরি করা’।

    মির্জা ফখরুল আরও বলেন, আপনাদের জন্য এর আগেও পৌরসভার চেয়ারম্যান থাকাকালে কাজ করেছি। সংসদে গিয়েও কাজ করেছি। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন। আমার নতুন করে পরিচয় দেয়ার কিছু নেই। আমার গোটা পরিবারকে আপনারা চেনেন। বাবা-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করব না। আপনাদের সব সমস্যার স্থায়ী সমাধান করব’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:38 PM ফরিদগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়রসহ ৪ বিএনপি নেতা বহিষ্কার 7:26 PM আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলা: ৫ ফেব্রুয়ারি-সাবেক এমপিসহ ১৬ জনের রায় 7:17 PM তফসিল ঘোষণার পর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার: আইএসপিআর 7:00 PM জামায়াত আমীরের-এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক: মাহদী আমিন 6:54 PM ‘ইউরোপে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার আহ্বান’ 6:38 PM সংসদ নির্বাচনে দায়িত্ব: ৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন 6:32 PM দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন: স্বরাষ্ট্র উপদেষ্টা 6:13 PM ‘যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে’ 6:05 PM নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ 5:59 PM জোন ইনচার্জ পদে, মেঘনা গ্রুপে চাকরি