• আন্তর্জাতিক

    এক সপ্তাহে সৌদিতে ১৮ হাজারের বেশি প্রবাসী আটক

      প্রতিনিধি 25 January 2026 , 5:24:42 প্রিন্ট সংস্করণ

    এক সপ্তাহে সৌদিতে ১৮ হাজারের বেশি প্রবাসী আটক। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সৌদি আরবের বিভিন্ন প্রান্তে ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে ১৮ হাজার ২০০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক-গালফ নিউজ।

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৪৪২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৩ হাজার ৯৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৮২৭ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।

    বিজ্ঞাপন

    এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৭৬২ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদের মধ্যে ইথিওপিয়ান ৫৩ শতাংশ, বাকিরা ইয়েমেনি ও অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৪৬ জনকে এবং আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয়ায় আরও ১১ ব্যক্তিকে আটক করা হয়েছে।

    বর্তমানে দেশটিতে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৩ হাজার ৪৪৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৪ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ১৮ হাজার ৬৮৫ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ৩ হাজার ১১ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেয়া হয়েছে। একই সময়ে ১৪ হাজার ৪৫১ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে তাদের দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

    উল্লেখ্য: মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:06 PM দেশের ম্যাচ রেফারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য সাইমন টফেলের 5:51 PM নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে রাতে প্রধানমন্ত্রীর বৈঠক 5:48 PM তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখায় পাম্প মালিককে জরিমানা 5:41 PM দেশে মব কালচার আর বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 5:23 PM প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ 5:10 PM ১৪ এপ্রিল কৃষক কার্ড প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 4:55 PM এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা 4:38 PM হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর 4:27 PM জ্বালানি সংকটে স্বস্তি: জাহাজ ভিড়তেই শুরু তেল খালাস 4:09 PM অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ ব্যাংকে চাকরি