• বিনোদন

    চোটের কাবলে বলিউড সুপারস্টার হৃতিক রোশন

      প্রতিনিধি 25 January 2026 , 5:09:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শনিবার রাতে মুম্বাইয়ে চলচ্চিত্র নির্মাতা গোল্ডি বহলের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় হৃতিক রোশনকে কনুইয়ের ক্রাচ ব্যবহার করতে দেখা যাওয়ার পর ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছেন। অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভাইরাল হয়ে যায়, যার ফলে অভিনেতা পাপারাজ্জিদের এড়িয়ে যাওয়ার কারণে তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়।

    এলোমেলো চুল, গাল ভর্তি দাঁড়ি, পরনে হাফ প্যান্ট। দু’হাতে ক্রাচ। দিন কয়েক আগেই অভিনেতার পেশিতে টান লাগে, কিছুটা আঘাত পান তিনি। যার ফলে চলতে ফিরতে অসুবিধা হয়। হাঁটতেও পারছেন না সে ভাবে। তবে তারকা বলেই ক্রাচ ব্যবহার করবেন না, তেমনটা নয়। বরং সুস্থ হয়ে উঠতেই ক্রাচের অবলম্বন গ্রহন করছেন।

    বিজ্ঞাপন

    হৃতিক তাঁর এই কঠিন সময়ে জানান, পুরুষেরা অনেক সময় শক্ত দেখাতে গিয়ে নিজের স্বাস্থ্যের কথা ভাবেন না। উদাহরণ হিসেবে নিজের দাদু ও বাবার কথাও উল্লেখ করেন। হৃতিক তাঁর সামাজিক যোগাযোগ পোস্টে লেখেন, ‘‘জানি না, আপনাদের কত জনের ঠিক হুইলচেয়ারে বসে বা ক্রাচ নিয়ে হাঁটার অভিজ্ঞতা রয়েছে। আমি আমার ঠাকুরদাকে দেখেছি। শারীরিক কষ্ট রয়েছে। তবু হুইলচেয়ারে বসবেন না। কারণ, তাতে তাঁর দুর্বলতা ফুটে উঠবে। আমার বাবাকেও দেখেছি, এক রকম জেদ করতে। তবে, আসলে শক্তি সেটাই, যেটা তোমাকে সহজ হতে শেখায় অন্য কোনও দুশ্চিন্তা ছাড়া। সারা ক্ষণ পুরুষ মানেই কঠিন- এই ছবির বিপরীতে গিয়ে ভাবলে নিজেদের কষ্টই লাঘব হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:35 PM ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে, তা প্রতিরোধ করতে হবে: তারেক রহমান 5:59 PM বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও তার স্ত্রীসহ আটক ৪ 5:48 PM টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটে আইসিসির জরুরি সভা 5:25 PM বাড়ল এলপি গ্যাসের দাম, বিক্রি হবে ১ হাজার ৩৫৬ টাকায় 5:24 PM ২০২৫ সালে উদ্বেগজনক হারে রাজনৈতিক সহিংসতা বেড়েছে: টিআইবি 5:18 PM ব্যাংকের জন্য ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা 5:05 PM জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে, বাংলাদেশ- ভারতকে আমন্ত্রণ জানিয়েছে 4:56 PM পে-স্কেল বাস্তবায়নের দাবিতে, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মসূচি 4:39 PM দুই মামলায় শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড 4:33 PM প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, ৯০ বছর বয়সি দালাই লামা