• সারাদেশ

    ভোর হতেই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নেতাকর্মীদের ভিড়

      প্রতিনিধি 25 January 2026 , 10:25:13 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভোর হতেই চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ কেউ মাঠে অবস্থান নিয়েছেন রাত থেকেই। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নেতাকর্মীদের উপস্থিতি। দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমনে তাদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।

    রোববার (২৫ জানুয়ারি) পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া মহাসমাবেশ ঘিরে দেখা গেছে এমন চিত্র। সকাল থেকে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের চেয়ারম্যানকে কাছ থেকে দেখতেই আগেভাগে মাঠে উপস্থিত হয়েছেন তারা।

    সীতাকুণ্ড থেকে আসা ছাত্রদলকর্মী বখতিয়ার হোসেন বলেন, তারেক রহমানকে কাছ থেকে দেখতে আগেই চলে এসেছি। দলের চেয়ারম্যানকে একনজর দেখার অপেক্ষা আমাদের দীর্ঘ দিনের। সেই অপেক্ষার অবসান হচ্ছে আজ।

    দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী বলেন, আমরা রাত থেকেই সমাবেশস্থলের আশপাশে রয়েছি। বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে অবস্থান করছেন।

    বিজ্ঞাপন

    সমাবেশস্থল ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে নগর পুলিশ।

    দীর্ঘ দুই দশক পর দলের প্রধান হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের মাটিতে পা রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান। সেখানেই রাত্রিযাপন করেন। 

    দলীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেয়ার কথা রয়েছে।

    এদিকে, মহাসমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তার আওতায় আনা হয়েছে চট্টগ্রাম নগরী। মোতায়েন রয়েছে দুই হাজার পুলিশ সদস্য। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সাজানো হয়েছে। তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে এসেছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদীঘি ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি 6:06 PM দেশের ম্যাচ রেফারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য সাইমন টফেলের 5:51 PM নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে রাতে প্রধানমন্ত্রীর বৈঠক 5:48 PM তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখায় পাম্প মালিককে জরিমানা 5:41 PM দেশে মব কালচার আর বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 5:23 PM প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ 5:10 PM ১৪ এপ্রিল কৃষক কার্ড প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 4:55 PM এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা 4:38 PM হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর 4:27 PM জ্বালানি সংকটে স্বস্তি: জাহাজ ভিড়তেই শুরু তেল খালাস