
প্রতিনিধি 24 January 2026 , 8:22:13 প্রিন্ট সংস্করণ

ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছান। বন্দর নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

জানা গেছে, দীর্ঘ ২১ বছর পর তার চট্টগ্রাম আগমনকে ঘিরে নগরী ও পাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এদিকে বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে সমাবেশস্থলে নেয়া হয়েছে, বিশেষ পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং স্থাপন করা হয়েছে অস্থায়ী শৌচাগার।
দলীয় সূত্র জানিয়েছে, রাতে তারেক রহমান চট্টগ্রামে অবস্থান করবেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনি সমাবেশে বক্তৃতা করবেন। সফর শেষে এদিন মধ্যরাতে ঢাকার-গুলশান বাসভবনে ফিরবেন তিনি।
অপরদিকে বিএনপি নেতারা আশা করছেন, পলোগ্রাউন্ডের এই মহাসমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি শেষ হবে।