
প্রতিনিধি 24 January 2026 , 7:36:56 প্রিন্ট সংস্করণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায়, রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে, বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৯ জনকে আটক করেছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ী, মুগদা, রূপনগর, মতিঝিল ও হাতিরঝিল থানা পুলিশ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

এর মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ-১৩ জন, মুগদা থানা পুলিশ-১৫ জন, রূপনগর থানা পুলিশ-১২ জন, মতিঝিল থানা পুলিশ-৫ জন এবং হাতিরঝিল থানা পুলিশ-১৪ জনকে আটক করে। তারা হলেন- শাওন (২২), নূর মোহাম্মদ (৩১), রানা মোল্লা (২৬), শ্যামল চন্দ্র ঘোষ (৬২), অপু (২২), নাসির উদ্দিন (৪৫), মো. হাসান হাওলাদার (২৮), সাকিব ওরফে সুজন (২০), হৃদয় (২২), সুজাল হোসাইন রিমন (২১), নিরঞ্জন দাস (২৬), আরফান শেখ (১৯) ও রাকিবুল হাসান (২৮)।
মুগদায় গ্রেপ্তারকৃতরা হলেন, সাব্বির হাওলাদার (২৫), আল আমিন (৩৬), বকুল (৩৫), হাসান মিয়া (২৭), আনোয়ার হোসেন (২৬), পলাশ ইসলাম (৩৯), মো. আসলাম (২০), খলিল (৩৪), জাহিদুল ইসলাম (৩৫), সোহাগ (২৬), কালাম (২৮), বোরহান উদ্দিন (৩৫), রাজিব (২৮), মমিন (৩৮) ও শামিম ইকবাল বাপ্পি (২৭)।
মতিঝিল এলাকায় আটকরা হলেন, জুয়েল (৩১), কামরুল শরিফ (২৫), আজিজুল ইসলাম (৪৩), জহিরুল ইসলাম (৩৩) ও আব্দুল কাইয়ুম (২১)। আর হাতিরঝিল এলাকায়- আব্দুর রহমান সরদার (২৫), রিপন দেবনাথ (৩৫), মোছা. নাছরিন বেগম (১৯), মোছা. শিরিন (১৭), মো. নাইম (২৩), সাকিব আল হাসান (২৩), দেলোয়ার (৪০), মো. রানা ইসলাম (৩০), নাইমুল ইসলাম (৮), রাকিব (২২), বায়জিদ (২৩), সজিব হাওলাদার (২৫) ও মো. শাহিন (২৪) গ্রেপ্তার হন।
রূপনগর থানায় গ্রেপ্তারকৃতরা হলেন, হাবিব (২২), মনির হোসেন (৩৮), সোহাগ (২৮), রিপন (২২), মারুফ হোসেন (২১), ইকবাল হাসান (২১), তামিম হোসেন (১৯), আব্দুর রহমান (১৯), সোহেল রানা (২০), জিহাদ (২১), নাঈম (২০) ও জহিরুল ইসলাম জহির (২১)।