• অন্যান্য

    মুন্সীগঞ্জে ৯ বছর বয়সী শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ

      প্রতিনিধি 24 January 2026 , 1:11:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগনী এলাকার চুড়াইন থেকে ৯ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটির নাম আল মহিয়ান। এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

    পরিবার সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আল মহিয়ান বাড়ি থেকে একটি সাইকেল নিয়ে বের হওয়ার পর আর ফিরে আসেনি। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

    বিজ্ঞাপন

    নিখোঁজ শিশুটির বয়স আনুমানিক ৯ বছর এবং উচ্চতা প্রায় ৪ ফুট। তার ডান চোখের কর্ণারে একটি ছোট কাটা দাগ রয়েছে, যা তাকে চেনার ক্ষেত্রে সহায়ক হতে পারে। শিশুটি নিজ ইচ্ছায় কথা বলতে পারে, তবে কেউ প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে না। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন হলেও শারীরিকভাবে সুস্থ বলে জানিয়েছেন স্বজনরা।

    এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি শিশুটিকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    যোগাযোগ নম্বর: ০১৮৭০৮৬৮৮০০, ০১৯৩২১৯৯৮৪৫
    ঠিকানা: চুড়াইন, আসাদ তালুকদার বাড়ি, বজ্রযোগনী, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:05 PM ঈদ যাত্রা: গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, মানুষের চরম দুর্ভোগ 6:54 PM অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা লেনদেনের অভিযোগে, ভাটারা থানার ওসি বদলি 6:30 PM ঢাকা উত্তর সিটির প্রধান ঈদ জামাত, রাজধানীর পুরানো বাণিজ্যমেলার মাঠে 6:26 PM চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরো ৩টি জ্বালানিবাহী জাহাজ 5:38 PM উত্তরায় শপিং কমপ্লেক্স ভাঙচুর মামলা: ১১ আসামির ২ দিনের রিমান্ড 5:26 PM জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 5:14 PM ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ 5:02 PM ‘২৫ মার্চের মধ্যে শেরপুর ও বগুড়ায় সকল পোস্টাল ব্যালট পাঠানো হবে’ 4:51 PM গুলশান বাসভবন থেকে-ঈদ ছুটিতে জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী 4:41 PM বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: ৯টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক