• আইন-আদালত

    কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির গফুর ভূঁইয়া, রিট খারিজ

      প্রতিনিধি 22 January 2026 , 5:05:23 প্রিন্ট সংস্করণ

    বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে, বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন এর সিদ্ধান্তের বিরুদ্ধে এই আপিল করেন তিনি।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

    বিজ্ঞাপন

    রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট ইউসুফ আলী। অপরদিকে, ইসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ।

    ২০ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া। এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি।

    উল্লেখ্য, আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। ১৮ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন উভয় পক্ষের শুনানি শেষে, আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:32 PM নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সংসদ অধিবেশনে আসলেন প্রধানমন্ত্রী 6:22 PM সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম 5:21 PM জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার 4:52 PM পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী 4:26 PM সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ই-৩ সেন্ট্রি মডেলের বিমান ধ্বংস 3:41 PM জাতীয় সংসদের অধিবেশন শুরু 3:33 PM তেল সংকট না কি বাস্তব ভোগান্তি 3:27 PM খালি পেটে তরমুজ খেলে কী হয়? 2:57 PM দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল 2:48 PM আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া