• খেলা

    ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের: আসিফ নজরুল

      প্রতিনিধি 22 January 2026 , 4:55:55 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল আইসিসি। এ নিয়ে আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তাব্যক্তিরা।

    বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না। আইসিসি আবারও সুবিবেচনা করবে সেই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

    তিনি বলেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।

    বিজ্ঞাপন

    আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু বর্তমানে ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই আশঙ্কা কোনো বায়বীয় ধারণা থেকে নয়; বরং একটি বাস্তব ঘটনা থেকে উদ্ভূত হয়েছে, যেখানে আমাদের একজন সেরা খেলোয়াড়কে (মুস্তাফিজুর রহমান) উগ্রবাদীদের চাপের মুখে নিরাপত্তা দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে এবং তাকে ভারত ছাড়তে বলা হয়েছে। যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটি বর্ধিত অংশ এবং তারা একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে পারেনি, তাই তারা আমাদের পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা দিতে পারবে, এমন কোনো আশ্বাস আইসিসি বা ভারত সরকার দিতে পারেনি।’

    ক্রীড়া উপদেষ্টার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, এখনো বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তাঁরা। এ জন্য লড়াই চালিয়ে যাবেন। গতকাল আইসিসির সভায় বিসিবি সভাপতিকে ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের সঙ্গে আলোচনার জন্য এক দিন সময় দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আজ চূড়ান্তভাবে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:52 PM রবি ও সোমবার ঢাকার ১৪টি স্থানে জনসভা করবেন তারেক রহমান 7:26 PM ফাহিমের ব্যাটে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছে 7:00 PM ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে, আপিল বিভাগে নাহিদের আবেদন 6:28 PM রাজধানীতে ঢাকা-১৬সহ দুটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী 6:00 PM বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন: পর্যবেক্ষক মিশন প্রধান 5:47 PM যেভাবে ভোটাররা দ্রুত নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন 5:39 PM বি১/বি২ ভিসা নিয়ে নতুন বার্তা ঢাকার মা‌র্কিন দূতাবাসের 5:31 PM ঠাকুরগাঁও স্থানীয় বিমানবন্দরটি দ্রুত চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের 5:17 PM সৌদি আরবে উটের জন্য চালু হচ্ছে পাসপোর্ট 4:59 PM তারেক রহমানের নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান