• রাজনীতি

    প্রচারের প্রথম দিনে ঢাকা-১৫ আসনে জামায়াতের গণসংযোগ ও জনসভা

      প্রতিনিধি 22 January 2026 , 11:09:20 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী । ছবি : ক্যাপ্টে’ন্স টিভি
    বাংলাদেশ জামায়াতে ইসলামী । ছবি : ক্যাপ্টে’ন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নির্বাচনি প্রচারের প্রথম দিন ঢাকা ১৫ আসনে গণসংযোগ ও জনসভা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে সারা দেশে জামায়াতের প্রার্থীরাও নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

    বিজ্ঞাপন

    সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যুবায়ের জানান, ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন ডা. শফিকুর রহমান। পঞ্চগড় থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ২৩ জানুয়ারি দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরে বড় ধরনের পথসভা ও কর্মসূচি থাকবে। পথে গুরুত্বপূর্ণ শহর বা বাজারগুলোতে তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

    ২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন শফিকুর রহমান। এরপর তিনি গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়া শহর ও শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সর্বশেষ পাবনার জনসভায় বক্তব্য দেবেন। উত্তরবঙ্গ সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।

    ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ৬ ও ৭ আসনের জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। পরবর্তী কর্মসূচিগুলো স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই জানানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:54 AM অনলাইনেও ক্লাস নেওয়ার চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী 11:41 AM বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি আজ! লক্ষ দ্বিতীয় স্থান 11:21 AM হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন 6:58 PM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি 6:06 PM দেশের ম্যাচ রেফারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য সাইমন টফেলের 5:51 PM নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে রাতে প্রধানমন্ত্রীর বৈঠক 5:48 PM তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখায় পাম্প মালিককে জরিমানা 5:41 PM দেশে মব কালচার আর বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 5:23 PM প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ 5:10 PM ১৪ এপ্রিল কৃষক কার্ড প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী