• আইন-আদালত

    আপিল শুনানির শেষ দিন আজ, আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

      প্রতিনিধি 18 January 2026 , 10:52:33 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

    রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হবে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিলের শুনানি গ্রহণ করা হবে। পাশাপাশি আগের দিনগুলোতে অপেক্ষমাণ থাকা আবেদনগুলোরও নিষ্পত্তি করা হবে।

    শুনানি শেষ হওয়ার পরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নেবে কমিশন। ইসি সূত্র জানায়, বর্তমানে অপেক্ষমাণ আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত। এসব আবেদনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    বিজ্ঞাপন

    এর আগে শনিবার আপিল শুনানির অষ্টম দিনে ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। মঞ্জুর হওয়া আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন রয়েছে। এদিন কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করে—এর মধ্যে বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন। এছাড়া ৯টি আপিল প্রত্যাহার করা হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

    উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির