• আন্তর্জাতিক

    অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৫

      প্রতিনিধি 18 January 2026 , 10:44:28 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারী তুষারপাতের ঘটনায় অন্তত পাঁচজন অফ-পিস্ট স্কিয়ার নিহত হয়েছেন।
    শনিবার (১৭ জানুয়ারি) সাল্‌জবুর্গের কাছে পংগাউ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পর্বত উদ্ধারকারী সংস্থা।

    পর্বত উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, পংগাউ এলাকায় সাতজন স্কিয়ারের একটি দলের ওপর তুষারধস নেমে এলে চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং একজন গুরুতর আহত হন। বাকি দুজন তুলনামূলকভাবে অক্ষত থাকলেও তাদেরও উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    এর প্রায় দেড় ঘণ্টা আগে একই এলাকায় খোলা আলপাইন ভূখণ্ডে আরেকটি তুষারধসে এক নারী স্কিয়ার চাপা পড়ে নিহত হন। দিনভর ঐ অঞ্চলে আরো কয়েকটি তুষারধসের খবর পাওয়া গেলেও সেগুলোতে কেউ হতাহত হননি।

    পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই ট্রাজেডি বেদনাদায়কভাবে দেখিয়ে দিল যে বর্তমানে তুষারধসের পরিস্থিতি কতটা ভয়াবহ।

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল্পস অঞ্চলে খারাপ আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ তুষার পরিস্থিতির কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে গত মঙ্গলবার অস্ট্রিয়ার ব্যাড গাস্টাইন স্কি রিসোর্টে তুষারধসে ১৩ বছর বয়সী এক চেক কিশোর নিহত হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:30 PM ফিতরার হার নির্ধারণ : জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা 1:07 PM বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক 12:56 PM সম্রাটের ২০ বছর কারাদণ্ড 12:47 PM প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত জামায়াত ইসলামীর 12:37 PM বাংলাদেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি 12:30 PM খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে ২ প্রতিমন্ত্রীর বৈঠক 12:10 PM ‘বইমেলায় মবের কোনো আশঙ্কা নেই’ 11:39 AM পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার