• জাতীয়

    জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

      প্রতিনিধি 17 January 2026 , 8:42:10 প্রিন্ট সংস্করণ

    প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ১৯ জানুয়ারি (মঙ্গলবার) মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    শনিবার (১৭ জানুয়ারি) জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার বানানো হয়েছে এবং ১৯ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

    বিজ্ঞাপন

    জানা গেছে, বিএনপির দু’ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একইসাথে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের ইউনিটগুলোতে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

    আর ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তৃতা করবেন।

    এ ছাড়াও দিবসটি উপলক্ষে সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগর জিয়াউর রহমানের সমাধীস্থলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। ‘এ দিন দলের সম্মানিত চেয়ারম্যানকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে’।

    অপরদিকে, জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন একটি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করবে সংগঠনটি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা