• রাজনীতি

    মাঝরাতে আমির হামজার দুঃখপ্রকাশ

      প্রতিনিধি 17 January 2026 , 11:19:07 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেয়া বক্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করেছেন।

    শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি জানান, আলোচিত ওই বক্তব্যটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের। সে সময়েই তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন। এখন আবারও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন।

    বিজ্ঞাপন

    ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন। সে কারণে তখনই তিনি দুঃখ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

    তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরোনো ওই বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচারের চেষ্টা করছেন। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে তারা নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও সম্মান দেখাননি। এ ক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা- তা নিয়ে সবাইকে চিন্তা করার আহ্বান জানান তিনি।

    পোস্টের শেষাংশে আমির হামজা মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের