• রাজনীতি

    জামায়াত জোট ত্যাগ, ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

      প্রতিনিধি 16 January 2026 , 5:01:47 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জামায়াতে ইসলামীসহ ১১ দলের যে নির্বাচনি ঐক্য হয়েছে তা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে।

    শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই ঘোষণা দেন।

    বিজ্ঞাপন

    গাজী আতাউর রহমান জানান, তাদের প্রার্থীরা ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে দুটি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন প্রার্থী এখনো কাজ করছেন। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তাদের একজনও প্রার্থিতা প্রত্যাহার না করেন।

    ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, আমরা ইসলাম প্রতিষ্ঠাকে ইবাদত মনে করে রাজনীতি করি। এজন্য আমাদের নেতাকর্মীদের কোনো হতাশা নেই। আমরা জানি, আমাদের পথচলা হয়ত মসৃণ নাও হতে পারে। ক্ষমতার রাজনীতি আমরা করি না। আমরা নীতি আদর্শের রাজনীতি করি। ১১ দলের জোটে আমরা ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি।

    মাওলানা গাজী আতাউর রহমান জানান, ২৬৮ আসনের বাইরে বাকি ৩২টি আসনেও তারা সমর্থন দেবেন। তবে কাকে সমর্থন দেবেন তা এখনই নির্ধারণ হয়নি। যাদের সঙ্গে নীতি-আদর্শের মিল হবে তাদের সমর্থন দেওয়া হবে। কোনো সিট খালি থাকবে না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:45 AM একুশে পদক প্রদান করলেন তারেক রহমান 11:26 AM বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা: জামায়াত আমির 11:22 AM বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 11:17 AM মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ 9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী