• রাজনীতি

    সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা

      প্রতিনিধি 15 January 2026 , 7:17:26 প্রিন্ট সংস্করণ

    সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে কিছু আইনি বিষয় ও নির্বাচনি আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসিকে এর ব্যাখ্যা দেয়ার আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন কঠিন না করে ভোটাররা যেন সহজে ভোট দিতে পারেন-সেই ব্যবস্থা নেয়া উচিত।

    বিজ্ঞাপন

    এছাড়া দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। এর আগে দুপুর পৌনে ১টায় বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পৌঁছে। এ সময় সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছিল। শুনানির বিরতির সময় দুপুর দেড়টায় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সিইসির বৈঠক শুরু হয়।

    অপরদিকে, আচরণবিধি প্রতিপালনে ইসির ভূমিকা এবং পোস্টাল ব্যালটের ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইতোমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালট পেপারের ঠিক মাঝখানে রাখা হয়েছে। এতে ব্যালট পেপার ভাঁজ করলে প্রতীকটি সহজে নজরে আসে না। এ অবস্থায় এখনো পাঠানো হয়নি এমন ব্যালট পেপার সংশোধনের দাবি জানায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী