• সর্বশেষ সংবাদ স্ক্রল

    বগুড়ায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

      প্রতিনিধি 10 January 2026 , 6:29:26 প্রিন্ট সংস্করণ

    বগুড়ায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বগুড়ায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের শেরপুর সড়কে অবস্থিত রোচাস রেস্টুরেন্টে এ সমাপনী অনুষ্ঠিত হয়।

    প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে বগুড়া জেলার বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন ক্যাটাগরির মোট ৫০জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশন, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং নির্বাচনি আচরণবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    বিজ্ঞাপন

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। বিশেষ অতিথি-বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, প্রশিক্ষণের প্রশিক্ষক সাংবাদিক ও শিক্ষক নাজিয়া আফরিন মনামী। অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনের সময়টা অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা গণতন্ত্রের স্বার্থে অত্যন্ত জরুরি।

    উল্লেখ্য, শুক্রবার (৯ জানুয়ারি) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ