• রাজনীতি

    মুসাব্বির হত্যার ঘটনা: সারাদেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

      প্রতিনিধি 8 January 2026 , 7:29:35 প্রিন্ট সংস্করণ

    মুসাব্বির হত্যার ঘটনা: সারাদেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায়, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজার আগে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

    এদিকে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেন। এ ছাড়া শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারা দেশের জেলা-উপজেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হবে।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যার ঘটনায় একটি মামলা করা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলা করেন। এতে ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

    উল্লেখ্য, ৭ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাব হোটেলের গলিতে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলের সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুসাব্বিরকে গুলি করার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ