• সর্বশেষ সংবাদ স্ক্রল

    সেন্ট মার্টিনে এক জালে ধরা পড়লো ৬৮৭ লাল কোরাল, বিক্রি ১০ লাখ টাকায়

      প্রতিনিধি 8 January 2026 , 6:35:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে এক জালে ৬৮৭টি লাল কোরাল মাছ ধরা পড়েছে। মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বেশ কিছুদিন ধরে সাগরে মাছ পাওয়া না যাচ্ছিল না। হঠাৎ এতো মাছ ও দাম পেয়ে খুশিতে আত্মহারা ট্রলার মালিক ও জেলে পরিবারগুলো।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া (৪১) বিষয়টি নিশ্চিত করেছেন ।

    জানা যায়, গতকাল বুধবার বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের মৌলভীর শীল এলাকায় মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন ট্রলারে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে মাছগুলো ধরা পড়েছে। পরে বিকেলে ট্রলারভর্তি মাছ নিয়ে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে ফেরেন জেলেরা।

    বিজ্ঞাপন

    ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া বলেন, গত ৬ জানুয়ারি শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে ট্রলারটি যাত্রা শুরু করে। ট্রলার মাঝি আবুল কালামের নেতৃত্বে মোট ৯ জন মাঝিমাল্লা ছিলেন। ওইদিন সন্ধ্যার দিকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে ট্রলারটি নোঙর করা হয়। পরে জেলেরা সেখানে জাল বসান। গতকাল সকালে জালে ধরা পড়ে লাল কোরাল মাছ। সর্বমোট ৬৮৭টি মাছ ধরা পড়লেও ১০টি রেখে বাকি ৬৭৭টি মাছ বিক্রি করেছি। একেকটি মাছের ওজন ১ থেকে ৩ কেজি পর্যন্ত হবে। প্রথমে প্রতি মণ ২৪ হাজার টাকা দরে মাছগুলোর দাম হাঁকা হয় ১২ লাখ টাকা। পরে প্রতি মণ ২৩ হাজার টাকা দরে মোট ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।

    স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, ১০ লাখ টাকায় মাছগুলো ক্রয় করেছি। মাছগুলো বরফ দিয়ে মিস্ত্রিপাড়া ফিশারিজে রাখা হয়েছে। আজ মাছগুলো কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে বিক্রি করা হবে। সুস্বাদু কোরাল মাছের কদর দেশব্যাপী। বঙ্গোপসাগরের গভীর জলের মাছ কোরাল সব সময় হাটবাজারে পাওয়া যায় না। এ জন্য এই মাছের দাম কিছুটা বেশি।

    স্থানীয় ট্রলার মালিক শহীদ উল্লাহ বলেন, সেন্ট মার্টিন চ্যানেলে এই লাল কোরাল মাছ বেশি ধরা পড়ে। বেশ কিছুদিন ধরে সাগরে মাছ পাওয়া যাচ্ছিল না। গতকাল থেকেই ভালো মাছ পাওয়া যাচ্ছে। অন্য জেলেরাও লাল কোরাল মাছ ধরতে সেন্ট মার্টিন চ্যানেলে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন।

    টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, সুস্বাদু কোরাল কিংবা ভেটকি মাছের কদর দেশব্যাপী। কোরাল মাছ মূলত বঙ্গোপসাগরের গভীর জলের মাছ। এই মাছ সাধারণত ১ থেকে ৯ কেজি ওজনের হয়ে থাকে। এটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের মাছ, বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় এলাকায় বেশি দেখা যায়। এ ছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল, পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও এ প্রজাতির মাছ রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:48 PM কোনো কর্মকর্তার সঙ্গে কথা না বলেই, আহসান এইচ মনসুরের অফিস ত্যাগ 4:36 PM নির্বাচনী অনুদান ফেরত দিচ্ছেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা 4:25 PM বাংলাদেশ-মালয়েশিয়া মন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক 4:24 PM নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী 4:17 PM হান্নান মাসউদের গাড়িবহরে হামলা 4:16 PM নির্বাচন ও গণভোট: বিদেশি পর্যবেক্ষকদের কাজ নিয়ে প্রতিবেদন তৈরি করছে ইসি 4:05 PM রুগ্ন ও বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ 3:55 PM ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ 3:31 PM উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে নিয়োগ 2:35 PM আদালতের এজলাসে ভাঙচুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার