• লাইফস্টাইল

    বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি

      প্রতিনিধি 6 January 2026 , 6:38:27 প্রিন্ট সংস্করণ

    বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাঁধাকপির এই মৌসুমে গরুর মাংস দিয়েই রেঁধে ফেলুন মজাদার তরকারি। মুখে স্বাদ তো বদলাবেই, আর একটু অন্য রকম খাবারও হবে যাবে। জেনে নিন এটি রান্নার রেসিপি-

    যে সকল উপকরণ লাগবে: হাড়সহ গরুর মাংস এক কেজি, ছোট বা মাঝারি আকারের বাঁধাকপি একটা, এলাচ, দারুচিনি, তেজপাতা ২-৩টি, আদা ও রসুনবাটা এক টেবিল চামচ করে, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া প্রতিটি এক টেবিল চামচ, জিরাগুঁড়া এক চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, সয়াবিন তেল আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ এবং কাঁচা মরিচ ৫-৬টি।

    বিজ্ঞাপন

    প্রস্তুত প্রণালি: প্রথমে গরুর মাংস ধুয়ে রাখুন এবং বাঁধাকপি চিকন করে কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে তাতে পেঁয়াজকুচি দিয়ে লালচে করে ভেজে তাতে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিন।

    এবার আদা ও রসুনবাটা দিয়ে সামান্য নেড়ে নিন। অল্প পানি দিয়ে হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। পরে মাংস দিয়ে ঢেকে রান্না করুন কম আঁচে। সেদ্ধ হলে বাঁধাকপি দিয়ে আবারও ঢেকে রান্না করুন। এবার হয়ে এলে জিরা ও গরমমসলার গুঁড়া এবং কাঁচা মরিচের ফালি দিয়ে আরো একটু নেড়েচেড়ে রান্না করুন। তারপর চুলা থেকে নামিয়ে নিন বাঁধাকপি দিয়ে গরুর মাংস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের