• রাজনীতি

    জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

      প্রতিনিধি 2 January 2026 , 7:00:48 প্রিন্ট সংস্করণ

    মঞ্চ-২৪। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় পার্টিকে-স্বৈরাচারের দোসর হিসেবে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান-সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।

    বিজ্ঞাপন

    এ সময় তারা আসন্ন সংসদ নির্বাচনে ২২৪ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র দাখিলের প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের এককভাবে নয়, বরং জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের মাধ্যমে বাকশালী মুজিববাদী শাসন কায়েম ছিল। আওয়ামী লীগ যে পরিমাণ মানবতাবিরোধী অপরাধ করেছে, সেই একই অপরাধের দায় জাতীয় পার্টিকেও নিতে হবে’।

    ফাহিম ফারুকী বলেন, ‘অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টির কার্যক্রম এখনো বন্ধ করা হয়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী বা বাকশালী রাজনৈতিক শক্তির রাজনীতি করার সুযোগ নেই’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প