• রাজনীতি

    ঢাকা-১১ আসনে নাহিদের পক্ষে পোস্ট জামায়াত প্রার্থীর

      প্রতিনিধি 29 December 2025 , 10:33:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-১১ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান।

    রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

    পোস্টে আতিকুর রহমান জানান, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্তি পেয়েছেন।

    চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে তিনি ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে সর্বাত্মক চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন। ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে থেকে জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন বলেও তিনি জানান।

    বিজ্ঞাপন

    তিনি আরও লেখেন, সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে।

    ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আতিকুর রহমান বলেন, অল্প সময়ের মধ্যেই তারা তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছেন।

    এ সময় তিনি তার সহযাত্রী ও সমর্থকদের ত্যাগের কথা স্মরণ করে তাদের জন্য দোয়া করেন।

    পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এই সময়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে তিনি বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাই একযোগে কাজ করবেন ইনশাআল্লাহ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান