• রাজনীতি

    ঢাকায় তারেক রহমানকে স্বাগত জানান, মির্জা ফখরুলসহ বিএনপির সিনিয়র নেতারা

      প্রতিনিধি 25 December 2025 , 2:02:07 প্রিন্ট সংস্করণ

    ঢাকায় তারেক রহমানকে স্বাগত জানান, মির্জা ফখরুলসহ বিএনপির সিনিয়র নেতারা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের বেশী সময়, নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এসেছেন দেশের মাটিতে। তাকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা। বুধবার রাতে তিনি স্বপরিবারে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

    বিজ্ঞাপন

    বিমানের চাকা যখন ঢাকার মাটি স্পর্শ করে, তখন রানওয়ে জুড়ে এক অভূতপূর্ব আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বেলা সাড়ে ১২টার দিকে তিনি পরিবারের সদস্যসহ বিমানবন্দর টার্মিনাল থেকে বাইরে বেরিয়ে আসেন। এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত বিএনপি’র শীর্ষ নেতারা, অন্যদিকে বিমানবন্দরের বাইরে হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন।

    বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ফ্লাইট থেকে অবতরণের পর থেকেই বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলো পরিবারসহ তার দেশে ফেরার বিষয়টি সরাসরি সম্প্রচার করছে। এ সময় ফুলের মালা দিয়ে জুবাইদা রহমানের মা তারেক রহমানকে বরণ করেন নেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম