• খেলা

    বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ডি মারিয়া

      প্রতিনিধি 25 December 2025 , 10:13:39 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বয়সটা ৩৭ বছর পেরিয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়ার। ইতোমধ্যে জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন তিনি। তবে মাঠে নিজের পায়ের জাদু দেখিয়ে এক দশক পর ফের আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই মিডফিল্ডার।

    সোমবার (২২ ডিসেম্বর) রাতে এক জমকালো অনুষ্ঠানে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান ডি মারিয়া। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দলের দুই সতীর্থ লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেসকে।

    বিজ্ঞাপন

    এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় বর্ষসেরা ফুটবলারের খেতাব। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর আবারও একই স্বীকৃতি অর্জন তার অদম্য মানসিক শক্তি ও ধারাবাহিকতারই প্রমাণ।

    জাতীয় দলকে বিদায় বলে দিলেও ঘরোয়া ফুটবলে গত বছরটি ডি মারিয়ার জন্য ছিল স্মরণীয়। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে বিদায় জানিয়ে ফেরেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। লিগে ১৬ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি দলকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার।

    উল্লেখ্য, গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে এই পুরস্কারে সর্বোচ্চ ১৬ বার জিতে রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:39 AM পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩