• রাজনীতি

    ২৭ ডিসেম্বর ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

      প্রতিনিধি 24 December 2025 , 7:26:01 প্রিন্ট সংস্করণ

    ‍বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শহীদ ওসমান হাদি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। দেশে ফিরে শনিবার (২৭ ডিসেম্বর) সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় শাহাদাৎবরণকারী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।

    বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    বিজ্ঞাপন

    তিনি জানান, শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ভোটার হওয়ার জন্য নিবন্ধন করবেন। এরপর শেরেবাংলা নগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন। একই দিন তিনি শহিদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।

    এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির