• রাজনীতি

    ২টি আসনে সন্তুষ্ট নয় গণঅধিকার, বিএনপির সঙ্গে আসন সমঝোতায় ‘না’

      প্রতিনিধি 22 December 2025 , 5:37:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির সঙ্গে আসন সমঝোতা বা জোট না করার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ। আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

    দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এদিকে, গতকাল রোববার রাতে বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে বৈঠক হয়। তখন বিএনপি ২টি আসনে সমঝোতায় রাজি হয়।

    বিজ্ঞাপন

    সমঝোতা অনুযায়ী, পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-ঝিনাইদহ সদর) আসনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানে ধানের শীষের কোনও প্রার্থী থাকবে না। তবে নুর ও রাশেদকে নিজ দলের প্রতীক ‌‘ট্রাক’ নিয়ে নির্বাচন করতে হবে।

    কিন্তু দুইটি আসনে ছাড় দেয়ায় গণঅধিকার পরিষদের ভেতরে অসন্তোষ দেখা দেয়। দলটির কিছু নেতাকর্মী আরও বেশি আসনে সমঝোতার আশা করছিলেন।

    বৈঠকের ২৪ ঘণ্ঠা না পেরুতেই নুরুল হক নুরের দল ঘোষণা দিলো, বিএনপির সঙ্গ ছাড়ার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান