• রাজনীতি

    সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি

      প্রতিনিধি 22 December 2025 , 11:04:20 প্রিন্ট সংস্করণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশপ্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে দলটি। দীর্ঘ ১৭ বছর পর লন্ডনের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরবেন তারেক রহমান।

    বিজ্ঞাপন

    ওই দিন রাজধানীর পূর্বাচলের তিনশ’ ফিটে তাকে সংবর্ধনা দিতে এক সমাবেশের আয়োজন করবে বিএনপি। ওই অনুষ্ঠানে আয়োজনের অনুমতি দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

    বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বরাবর অনুমতি প্রদান করে চিঠি পাঠিয়েছেন তিনি। রোববার রাত সাড়ে ৮টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে ঢাকা বিভাগীয় কমিশনার অফিস স্টাফ জাহিদ হোসেন চিঠিটি পৌঁছে দেন। চিঠি গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:31 PM উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে নিয়োগ 2:35 PM আদালতের এজলাসে ভাঙচুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার 2:14 PM বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান 2:09 PM পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী 1:55 PM শাশুড়ির উপহার পেলেন রাশমিকা 1:49 PM জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ 1:30 PM ফিতরার হার নির্ধারণ : জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা 1:07 PM বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক 12:56 PM সম্রাটের ২০ বছর কারাদণ্ড 12:47 PM প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত জামায়াত ইসলামীর