• খেলা

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

      প্রতিনিধি 21 December 2025 , 6:32:50 প্রিন্ট সংস্করণ

    ভারতকে ১৯১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন পাকিস্তান। ছবি: এসিসি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দুবাইয়ের আইসিসি একাডেমিতে রোববার (২১ ডিসেম্বর) ভারতকে বিধ্বস্ত করে হেসেখেলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান। খেলার শেষ সময় বৈভব-সূর্যবংশীসহ ভারতের অন্য ক্রিকেটাররা ডাগআউটে মাথা নিচু করে বসে আছেন। ভারতের কোচিং স্টাফদের চোখেমুখেও দেখা গেছে হতাশা। যতই ব্যাটিংবান্ধব পিচ হোক, হাতে ১ উইকেট নিয়ে ২০০-এর বেশি রান করা একরকম অসম্ভবই বটে।

    বিজ্ঞাপন

    ২৪তম ওভারের দ্বিতীয় বলে ভারতের টেলএন্ডার ব্যাটার হেনিল প্যাটেল ফেরার পর পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়া কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। পাকিস্তানিদের অপেক্ষা বাড়িয়েছেন দীপেশ দেবেন্দ্রন। ভারতের এই পেসার একের পর এক চার-ছক্কা মেরে শুধু হারের ব্যবধানই কমিয়েছেন।

    তাকে ফিরিয়েই পাকিস্তান নিশ্চিত করেছে-২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর পুরো পাকিস্তান ডাগআউট উল্লাসে ফেটে পড়ে। সতীর্থদের ঘাড়ে চড়েও ক্রিকেটারদের অনেকে মেতেছেন শিরোপা জয়ের আনন্দে।

    উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা পাকিস্তান এর আগে একবারই জিতেছিল। ২০১২ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ১৩ বছর পর এবার আর শিরোপা ভাগাভাগি করতে হয়নি ভারত-পাকিস্তানকে। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে ভারতকে ১৯১ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের