• অপরাধ

    লালমনিরহাটে ভারতীয় জিরা, চিনি ও গাঁজা জব্দ

      প্রতিনিধি 19 December 2025 , 4:33:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিজিবির অভিযানে ভারতীয় জিরা, চিনি ও গাঁজা জব্দ করা হয়েছে। পৃথক দুটি অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

    বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন গোড়কমন্ডল বিওপির আওতাধীন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪ দশমিক ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

    বিজ্ঞাপন

    অপরদিকে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলার দিঘলটারী বিওপির আওতাধীন নামাটারি এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় বাইসাইকেলযোগে আসা দুইজন সন্দেহভাজন চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হলে তারা দুটি বাইসাইকেল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৩৮ কেজি ভারতীয় জিরা, ৫৫ কেজি ভারতীয় চিনি এবং ফেলে যাওয়া ২টি বাইসাইকেল জব্দ করা হয়।

    বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় গাঁজা ৪.২ কেজি (বাজার মূল্য ১৪ হাজার ৭০০ টাকা), ভারতীয় জিরা ১৩৮ কেজি (বাজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা), ভারতীয় চিনি ৫৫ কেজি (বাজার মূল্য ৬ হাজার ৬০০ টাকা) এবং ২টি বাইসাইকেল (বাজার মূল্য ১০ হাজার টাকা)। সব মিলিয়ে মোট বাজার মূল্য ১ লাখ ৬৯ হাজার ৩০০ টাকা।

    লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফ. কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।’

    এ ঘটনায় চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:21 PM বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত? 9:16 PM যে কোনো সময় ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র 9:11 PM এইচএসসির ফরম পূরণের সূচি প্রকাশ 9:05 PM সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা 8:48 PM ১৮ দিনে প্রবাসী আয় ২৬ হাজার কোটি টাকা 8:41 PM ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা  8:34 PM সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী 8:28 PM শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার 7:21 PM নন-ক্যাডার: ৪৪ তম বিসিএসের ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগ 7:03 PM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর