• আন্তর্জাতিক

    আবারও চালু হয়েছে ভারতীয় ভিসা কেন্দ্র

      প্রতিনিধি 18 December 2025 , 6:25:55 প্রিন্ট সংস্করণ

    আবারও চালু হয়েছে ভারতীয় ভিসা কেন্দ্র। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কূটনৈতিক প্রতিবেদক: আবারও চালু হয়েছে ভারতীয় ভিসা কেন্দ্র (আইভেক)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

    হাইকমিশন জানায়, ‘সকালে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পর, ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র স্বাভাবিকভাবে চালু এবং কার্যক্রম শুরু করেছে। আবেদনকারীদের অসুবিধা আমরা বুঝতে পারছি’।

    বিজ্ঞাপন

    ভারতীয় হাইকমিশন বলেছে, ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির উপর ভিত্তি করে, আইভেকের কার্যক্রম পুনর্মূল্যায়ন করা হবে। বাংলাদেশের অন্যান্য আইভেকগুলোতে ভিসা পরিষেবা এবং ওইসব স্থানের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির আলোকে পর্যালোচনা করা হচ্ছে।

    উল্লেখ্য, জুলাই গণহত্যার অভিযোগে সাবেক প্র্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের দেশে ফিরিয়ে দেয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’।

    ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা 3:25 PM অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সকল অধ্যাদেশ সংসদে পেশ করা হবে: আইনমন্ত্রী 3:09 PM মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী 2:58 PM কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ 2:46 PM নারায়ণগঞ্জে শ্রমিক ও পুলিশের তুমুল সংঘর্ষ 2:40 PM খামেনির অফিসে হামলা, তিনি কোথায়? 2:21 PM অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান 2:09 PM চাঁদাবাজির নির্দিষ্ট তথ্য পেলে অ্যাকশন 12:57 PM ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল