• অর্থনীতি

    মানিলন্ডারিং আইন সংশোধনের সিদ্ধান্ত

      প্রতিনিধি 18 December 2025 , 1:45:52 প্রিন্ট সংস্করণ

    মানিলন্ডারিং আইন সংশোধনের সিদ্ধান্ত। ছবি : সংগৃহীত
    মানিলন্ডারিং আইন সংশোধনের সিদ্ধান্ত। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন ও নীতিকে যুগোপযোগী করতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধার কার্যক্রম আরও দক্ষ ও কার্যকর করার লক্ষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

    বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সমন্বয় কমিটির ৩০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধারের জন্য অগ্রাধিকারভুক্ত ১১টি মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়।

    সভায় জানানো হয়, এসব অগ্রাধিকার কেইসের আওতায় এ পর্যন্ত ১০৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৪টি মামলায় চার্জশিট দাখিল এবং ৪টি মামলায় আদালত রায় প্রদান করেছেন। পাশাপাশি দেশে ৫৫ হাজার ৬৩৮ কোটি টাকা এবং বিদেশে ১০ হাজার ৫০৮ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ সংযুক্ত ও অবরুদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে মোট ৬৬ হাজার ১৪৬ কোটি টাকা মূল্যের সম্পদ জব্দের আওতায় এসেছে।

    বিজ্ঞাপন

    এছাড়া ১১টি অগ্রাধিকার কেইসের জন্য সংশ্লিষ্ট দেশগুলোতে ২১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে। সভায় দ্রুত চার্জশিট দাখিল, প্রয়োজনীয় এমএলএআর প্রেরণ এবং মামলা নিষ্পত্তিতে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়।

    সভায় আরও জানানো হয়, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের অবস্থান মূল্যায়নে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজি) আগামী ২০২৭-২৮ মেয়াদে চতুর্থ দফার মিউচুয়াল ইভ্যালুয়েশন পরিচালনা করবে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন অর্থ উপদেষ্টা।

    সভায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ