• আন্তর্জাতিক

    জাতীয় নির্বাচন ইস্যুতে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সতর্কতা, একাধিক বাংলাদেশি আটক

      প্রতিনিধি 18 December 2025 , 11:24:06 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণার ঘটনায় কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রিয়াদ কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

    বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত বিভিন্ন সংগঠনের ব্যানারে নির্বাচনি সভা আয়োজন, দলবদ্ধভাবে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপরাধমূলক তথ্য ছড়ানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে।

    বিজ্ঞাপন

    আরও পড়ুন: যুদ্ধের সময় হারিয়ে যায় সিআইএ’র পরমাণুভর্তি বিশাল যন্ত্র, ঝুঁকিতে গঙ্গা-পদ্মা পাড়ের কোটি মানুষ

    দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের আইন অনুযায়ী দেশটির ভেতরে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ বা প্রচারণা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি বাধ্যতামূলক। এ ক্ষেত্রে আইন লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।

    এমন পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন-কানুন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:20 PM ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী 11:55 AM চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী 11:52 AM যুক্তরাষ্ট্রের ‘বড় ভুল’ খামেনিকে হত্যা করা: মার্কিন বিশ্লেষক 11:35 AM শুরু হলো মহান স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ 11:30 AM ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক 11:12 AM খামেনি নিহত, এখন ইরানের নেতৃত্ব কে দেবেন 8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস