• জাতীয়

    রামপুরা-বাড্ডা সড়ক ছেড়েছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা, যান চলাচল শুরু

      প্রতিনিধি 17 December 2025 , 6:39:41 প্রিন্ট সংস্করণ

    রামপুরা-বাড্ডা সড়ক ছেড়েছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা, যান চলাচল শুরু। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে অংশ নেয়া জুলাই ঐক্যের নেতাকর্মীরা সড়ক থেকে সরে গেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে জুলাই ঐক্যের নেতাকর্মীরা সড়ক ছাড়েন। এরপর যান চলাচল শুরু হয়।

    এর আগে বিকেল সোয়া ৩টার দিকে রামপুরা ব্রিজ থেকে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়ে মিছিল নিয়ে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রওনা হয়। মিছিলটি বাড্ডা এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যারিকেডের সামনেই অবস্থান নেন নেতাকর্মীরা। পরে তারা সেখানেই বিভিন্ন স্লোগান দিতে থকেন। পরে ডাকসু নেতারা এসে আন্দোলনকারীদের শান্ত করেন।

    বিজ্ঞাপন

    আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হলেও দলটির তৎপরতা এখনও চলমান। ভারতে পালিয়ে থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফরমে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকে দিচ্ছেন।

    এই উসকানির অংশ হিসেব শুক্রবার হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় শেখহাসিনাসহ পলাতক আসামিদের ফিরিয়ে দিয়ে তাদের দণ্ড কার্যকরে সহায়ক ভূমিকা রাখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান ডাকসু নেতারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের