• রাজনীতি

    ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি ষড়যন্ত্রের অংশ : তারেক রহমান

      প্রতিনিধি 16 December 2025 , 11:08:22 প্রিন্ট সংস্করণ

    তারেক রহমান। ছবি: ছবি: সংগৃহীত
    তারেক রহমান। ছবি: ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলি করার ঘটনাটি ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্র করে নির্বাচন ব্যাহত করা যাবে না।

    আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে যেতে থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি অপশক্তি এখনো সক্রিয় আছে।’

    মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন হলো মহান বিজয় দিবস। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য কখনো মলিন হবে না।’

    বিজ্ঞাপন

    চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণ সতর্ক থাকলে এই ষড়যন্ত্র কখনো সফল হবে না।’

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আসন্ন নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল। এবারের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়; এর সঙ্গে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব সুসংহত রাখার প্রশ্ন জড়িয়ে আছে,” বলেন তিনি।

    বিজয়ের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে আসন্ন নির্বাচনে জনগণের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তারেক রহমান।

    তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি সেই ষড়যন্ত্রেরই অংশ। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার প্রশ্ন—ওসমান হাদির অপরাধ কী? সময়ের সঙ্গে জনগণের সামনে এই চরিত্র স্পষ্ট হয়ে উঠবে।’

    এ সময় তিনি কয়েকটি প্রশ্ন উত্থাপন করেন—

    ১. অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা গেলে কারা খুশি হবে?
    ২. নির্বাচন ছাড়াই এই সরকার বহাল থাকলে কারা লাভবান হবে?
    ৩. জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ হবে?

    তারেক রহমান বলেন, এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:21 PM বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত? 9:16 PM যে কোনো সময় ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র 9:11 PM এইচএসসির ফরম পূরণের সূচি প্রকাশ 9:05 PM সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা 8:48 PM ১৮ দিনে প্রবাসী আয় ২৬ হাজার কোটি টাকা 8:41 PM ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা  8:34 PM সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী 8:28 PM শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার 7:21 PM নন-ক্যাডার: ৪৪ তম বিসিএসের ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগ 7:03 PM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর