• সর্বশেষ

    স্বতন্ত্র প্রার্থীর সমর্থন তালিকা যাচাইয়ে ১০ কর্মকর্তা নিয়োগ ইসির

      প্রতিনিধি 15 December 2025 , 7:08:07 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন ও লোগো। -ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন তালিকা যাচাইয়ে ১০ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‎সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। আদেশে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

    বিজ্ঞাপন

    ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর। স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীতার পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা, ২০১১ অনুসারে নির্বাচন উপলক্ষ্যে স্বতন্ত্র প্রার্থিতার সমর্থনসূচক তালিকা দৈবচয়নের ভিত্তিতে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীরা যে সমস্ত নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের প্রতিটির জন্য ১০টি সংখ্যা চিহ্নিত করার লক্ষ্যে (ক্রমিক ১ হইতে ১ শতাংশের মধ্যবর্তী যে কোনো ১০টি সংখ্যা) প্রয়োজনীয় কার্যক্রম নেয়ার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ বিষয়ে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের আগেই প্রাপ্ত সংখ্যার বিপরীতে উল্লেখিত তথ্যাদির সত্যতা সরেজমিনে যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের