• জাতীয়

    ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭

      প্রতিনিধি 14 December 2025 , 7:10:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭৭ জন।

    রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞাপন

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের দুইজন বরিশাল বিভাগের, দুইজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এবং একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।

    আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭১ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী রয়েছে।

    সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা