• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ওসমান হাদি-এরশাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিএনপির মিছিল

      প্রতিনিধি 13 December 2025 , 7:02:30 প্রিন্ট সংস্করণ

    ওসমান হাদি-এরশাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিএনপির মিছিল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতস্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম বিএনপির আহ্বাায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

    এদিন শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তৃতা করেন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, রাজনৈতিক মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার দমনে পরিকল্পিতভাবে বিরোধীকণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে। ওসমান হাদির ওপর গুলি চালানো তারই একটি ভয়াবহ দৃষ্টান্ত। এই হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়। এটি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহনশীলতার ওপর সরাসরি আঘাত।

    বিজ্ঞাপন

    তিনি আরো বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। সকল ভেদাভেদ ভুলে আমাদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে’। এ সময় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    সমাবেশে আরও বক্তৃতা করেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM ইরানে রেলসেতুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ 5:23 PM ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ 5:08 PM ফের বাড়ল জেট ফুয়েলের দাম 4:55 PM তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন 4:43 PM অনিয়মের অভিযোগে বিসিবির বোর্ড ভেঙে দিল এনএসসি 4:32 PM হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু 4:19 PM দিল্লি বিরতিতে কূটনৈতিক বার্তা: আঞ্চলিক বাস্তবতায় নতুন সমীকরণের ইঙ্গিত বাংলাদেশের 3:45 PM ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা 3:12 PM ঘনিয়ে আসছে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা, বিদ্যুৎকেন্দ্রে মানববন্ধনের আহ্বান 2:52 PM এআই-এর অন্ধকার জগত নিয়ে বিস্ফোরক জাহ্নবী কাপুর