• জাতীয়

    বিধ্বংসী যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ কিনতে যাচ্ছে বাংলাদেশ

      প্রতিনিধি 9 December 2025 , 11:38:15 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিধ্বংসী ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এই উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবাহিনী ইতালির বহুজাতিক প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে একটি পত্রে সই করেছে।

    আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, টাইফুন যুদ্ধবিমান কেনার এই প্রক্রিয়া বিমানবাহিনীর সম্মুখ সারির সক্ষমতা বাড়ানোর অংশ।

    বিজ্ঞাপন

    আধুনিক মাল্টি–রোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে টাইফুন যুক্ত হলে আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি যোগ হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

    বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই আগ্রহপত্র সই হয়।

    আইএসপিআর জানায়, আগ্রহপত্র সই হওয়ায় যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দিকে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা