• খেলা

    রোকেয়া পদক পেলেন ফুটবল তারকা ঋতুপর্ণা

      প্রতিনিধি 9 December 2025 , 3:56:50 প্রিন্ট সংস্করণ

    রোকেয়া পদক পেলেন ফুটবল তারকা ঋতুপর্ণা। ছবি : সংগৃহীত
    রোকেয়া পদক পেলেন ফুটবল তারকা ঋতুপর্ণা। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘রোকেয়া পদক’ পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা। তাকে ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদকপ্রাপ্ত চার নারীর হাতে পদক তুলে দেন।

    বিজ্ঞাপন

    গত বছর সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। চলতি বছর তারা ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে। দুটোতে প্রতিযোগিতাতেই দারুণ অবদান রেখেছিলেন ঋতুপর্ণা।

    বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিতদের মধ্যে সবচেয়ে কমবয়সী নারী ঋতুপর্ণা এবং এই প্রথম কোনও ফুটবলার এই পদক পেলেন।

    রাঙামাটির জেলার কাউখালী উপজেলার ফুটবলার ঋতুপর্ণা জাতীয় নারী ফুটবলে বড় তারকা এবং পাহাড়ি নারীদের ক্রীড়ায় অনুপ্রেরণা হিসেবে বিবেচিত। তার অর্জনকে স্বাগত জানিয়েছে পার্বত্যাঞ্চলের ক্রীড়ামহল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা