• সর্বশেষ সংবাদ স্ক্রল

    মাদারীপুরে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

      প্রতিনিধি 9 December 2025 , 2:47:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

    বিজ্ঞাপন

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের এক দিনমজুরের ৬ বছরের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত একই এলাকার বিষ্ণ মজুমদারের ছেলে মিঠুন মজুমদার (২৫) শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিজের ঘরে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে বিকেলে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে ফিরে আসলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন। পরে শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী অভিযুক্ত মিঠুন মজুমদারকে গণপিটুনি দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় রাতেই শিবচর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

    শিবচর থানার ওসি মো. শ‌ফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা