• সর্বশেষ সংবাদ স্ক্রল

    মহেশখালীতে যৌথ অভিযানে বিভিন্ন অস্ত্র ও গুলি উদ্ধার

      প্রতিনিধি 13 September 2025 , 6:27:31 প্রিন্ট সংস্করণ

    - মহেশখালীতে যৌথ অভিযানে উদ্ধার বিভিন্ন অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কক্সবাজার জেলার মহেশখালীর গহীন বনে র‍্যাব, পুলিশ ও নৌ-বাহিনী যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালায় র‍্যাব-১৫। জানা গেছে, দুর্গম পাহাড়ের গহীনে গড়ে ওঠা অবৈধ অস্ত্রের কারখানার সন্ধান, অস্ত্রধারীদের দৌরাত্ম রোধ, দ্বীপ অঞ্চলের মানুষের আতঙ্ক দূরীকরণে এবং ডাকাতদলের তৎপরতা নির্মূল করতে এ অভিযান পরিচালিত হয়।

    বিজ্ঞাপন

    উদ্ধার অস্ত্র’র মধ্যে রয়েছে, ৪টি একনলা বন্দুক, ৩টি দেশীয় তৈরি এলজি, ৩টি ডামি এলজি, ৬ রাউন্ড শটগানের কার্তুজ, ৭ পয়েন্ট ৬২ ব্লাঙ্ক এ্যামুনেশন ৩ রাউন্ড, এমজি লাইভ এ্যামুনেশন ৮ রাউন্ড, রাইফেলের এম্যুনেশন ১৩ রাউন্ড এবং ৬০-৮০ মিটার বৈদ্যুতিক তার।

    কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানিয়েছেন, সম্প্রতি মহেশখালীর গহীন জঙ্গলে অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপহরণ দুটো অপরাধই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এখানকার দুর্গম পাহাড়ের গহীনে গড়ে ওঠা ভ্রাম্যমাণ কারখানায় দিন-রাত তৈরি হচ্ছে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। যা ছড়িয়ে পড়ছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে।

    এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মহেশখালীর দুর্গম গহীন পাহাড়ি এলাকায় র‍্যাব-১৫ অধিনায়কের নেতৃত্বে র‍্যাব, নৌ-বাহিনী ও পুলিশের মোট ২৫০ জন সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী